২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র প্রধান হয়ে যা বললেন তারিক আনাম

অনলাইন ডেস্ক : গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে সব জায়গায় চলছে সংস্কার। বিনোদন জগতেও এর ব্যতিক্রম নয়। সেই ধারায় পরিবর্তনের হাওয়া বইছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-তেও ।

গত ১৮ সেপ্টেম্বর এ সংগঠনের বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে গঠিত হয় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’। এ কমিটির প্রধান করা হয়েছে বরেণ্য অভিনেতা তারিক আনাম খানকে। তবে এই কমিটির অন্য সদস্যদের নাম জানানো হয়নি।

‘অভিনয়শিল্পী সংঘ’-এর আগের কমিটির বিরুদ্ধে শিল্পীরা নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। সেখানে তারিক আনাম খানের নেতৃত্বে গঠিত হয় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’।

তারিক আনাম খান বলেন, ‘সবার মত ছিল সংস্কারের পক্ষেই। আমাদের প্রথম দায়িত্ব হলো শিল্পীদের কী প্রয়োজন তা খুঁজে বের করা। আমাদের কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। যে কোনো সদস্য এসে বলতে পারবেন কী সংস্কার প্রয়োজন। সংগঠনের বাইরের কেউ যদি কিছু বলতে চান, তাদের কথাও আমরা শুনব। সবার মতামত নিয়েই সংস্কার প্রস্তাব সাধারণসভায় উপস্থাপন করা হবে।’

আরও পড়ুনঃ   ‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে রুনা খান

বিশেষ সাধারণসভার আগে যেসব সংস্কারের কথা বলেছিলেন সংস্কারকামী শিল্পীরা, সেগুলোর মধ্যে রয়েছে— অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতি এবং অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নতুন করে রেজিস্ট্রেশন সিস্টেম চালু, তিন ধরনের কোর্সের ভিত্তিতে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের যাত্রা শুরু করা, পেশাদার কার্ডের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, রিফরমেশন অ্যাক্ট চালু, অভিনয়শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যানসেলেশন চার্জ চালু, ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ ইত্যাদি।

এ বিষয়ে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকেই সংগঠন নিয়ে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। অনেকেই শিল্পী সংঘের সংস্কারের কথা বলছিলেন। আমাদের মনে হয়েছিল, সবার সঙ্গে কথা বলা জরুরি। এ কারণেই বিশেষ সাধারণসভার আয়োজন করা। বৃহত্তর একটা অংশ বলেছে— বর্তমান কমিটির পদত্যাগের প্রয়োজন নেই। আবার সংস্কারের কথাও বলেছে তারা। সবার সব কথা শুনে শ্রদ্ধেয় তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’ নামে একটা কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও চারজন শিল্পীকে যুক্ত করে আগামী চার মাস সংস্কারের জন্য কাজ করবেন ও নির্বাহী দায়িত্ব পালন করবেন। এরপর নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা দেবেন।’

আরও পড়ুনঃ   আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

এ বিষয়ে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেছেন, তারিক আনাম খানের নেতৃত্বে অন্তর্বর্তী কমিটির মেয়াদ হবে চার মাস। এই সময়ের মধ্যে সংগঠনের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কাজ করবে তারা। কমিটিকে পূর্ণাঙ্গ সহায়তা করবে বর্তমান কার্যনির্বাহী কমিটির। চার মাস পর সাধারণ সভায় সংস্কার প্রস্তাব পাস করার পাশাপাশি গঠিত হবে নির্বাচন কমিশন। নির্বাচনের পর বিজয়ী সদস্যদের কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেবেন বর্তমান কমিটির সদস্যরা। বর্তমান কমিটি পদত্যাগ না করলেও এই সময়ের মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কেবল দাপ্তরিক দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST