৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে রুনা খান

অনলাইন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন। সম্প্রতি খোলামেলা পেশাকেও ভক্তদের মাঝে ধরা দিয়েছেন।

এবার ‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে অনুরাগীদের মাঝে ঝড় তুলতে দেখা গেল এ অভিনেত্রীকে। যেখানে সাদা রঙের ‘কোমরের বিছা’ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে ছবি শেয়ার করেছেন।

যেখানে ক্যাপশানে তিনি লিখেছেন, আমার বর গহনা বুঝে না। বিয়ের পর থেকে সবসময় বলে এসেছে, আমার কোন গহনা পরার দরকার নেই। আমাকে সবচেয়ে সুন্দর দেখায় তখন, যখন আমি স্নান সেরে,সুতি শাড়ি পরে, চুল শুকিয়ে খোলা চুলে তাকিয়ে হাসি।

আরও পড়ুনঃ   দাবানলে হলিউড স্টারের মৃত্যু

 

স্বামীকে নিয়ে এই অভিনেত্রী উল্লেখ করেছেন, আমার সেই হাসিতে নাকি, চারপাশ ঝলমল করে উঠে। আমার মত কালো একটা মেয়ের হাসিতে কিকরে চারদিক ঝলমল করে, ব্যাপারটা যদিও এই সমাজের এখনো পুরোপুরি বোধগম্য নয়। আশা রাখি, একদিন বোধগম্য হবে।

পোস্টের শেষাংশে রুনা খানের বক্তব্য, তবে বিয়ের পর সে একবার বলেছিলো, তার একটা গহনা পছন্দ ‘কোমরের বিছা’ । আমার তেমন পছন্দ না, মনেও ছিল না,কখনো পরাও হয়নি। পরশু সন্ধ্যায় একটু অবাক হয়েছিলাম, যখন দেখলাম দোতলার মেয়েরা সুতীশাড়ি-ঝুমকার সাথে উপহার পাঠিয়েছে ‘বিছা’। বড় আরাম লাগলো মনে।

আরও পড়ুনঃ   জন্মদিনকে ঘিরে আবেগঘন পোস্ট নুসরাতের

নাসরীন হেনা নামে একজন কমেন্টে লিখেছেন, ‘তুমি একটা আদর, ভাগের ভালোবাসাটুকু নিতে পারো খুব। দিতেও জানো ঢের বেশি। দোতলা আর দোতলার মেয়েরা সব সময় তোমার অপেক্ষায়, তুমি এলে আবার মুখর হবে সব।আমরা তোমারই অপেক্ষায়।’

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST