১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দাবানলে হলিউড স্টারের মৃত্যু

অনলাইন ডেস্ক : প্রায় একসপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা।

এদিকে লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।

আরও পড়ুনঃ   রুক্মিণী আমার কাছে কী, সেটা বোঝাতে পারব না : দেব

অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, ‘বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।’

তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেওয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না।

আরও পড়ুনঃ   ধর্ম পাল্টে ক্ষমা চেয়ে ‘পোস্ট’ গোবিন্দর ভাইঝির

প্রসঙ্গত, ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা বলেছেন, হতাহতদের ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST