১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রুক্মিণী আমার কাছে কী, সেটা বোঝাতে পারব না : দেব

অনলাইন ডেস্ক : আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান। বহুচর্চিত এই ছবি মুক্তির আগেই টলিপাড়ায় আমচকা শুরু ফিসফিসানি। দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর। নেপথ্যের কারণ কী?

ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে।

টলিপাড়ায় এমন কথাও চাউর হয়েছে, খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপের ‘নাটক’ করছেন দেব। সবকিছুই নাকি কেবল ‘সস্তা’ প্রচার। তবে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব। সকল বিতর্কে জল ঢেলে কড়া জবাব দিলেন নায়ক।

আরও পড়ুনঃ   অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা

ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে’।

নিন্দুকদের একহাত নিয়ে দেব বলেন, ‘কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি। ’

আরও পড়ুনঃ   ৯০ হাজার ফেসবুক আইডি ব্লক করেছেন ডলি সায়ন্তনী

দেব জানান, খাদান শুরু আগে মহামুশকিলে পড়েছিলেন তিনি। শ্যুটিং শুরুর আগে সরে দাঁড়ান এক ফিনান্সার। সেসময়ই দেবকে আগলে ছিলেন রুক্মিণী। তাই রুক্মিনী দেবের ‘শক্তি’।

রুক্মিণী বলেন, দেবকে খাদান করতে উৎসাহিত করেন প্রেমিকা।

দেব বলেন, ‘রুক্মিণী বলেছিল, তোমার যখন ইচ্ছে হচ্ছে, তুমি খাদানই করবে। তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করল কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারব না’।

রুক্মিণীকে আগামীতে দেখা যাবে বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এ। এর পাশাপাশি হাঁটি হাঁটি পা পা ছবির শ্যুটিং শুরু করেছেন দেব-প্রিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST