২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ধর্ম পাল্টে ক্ষমা চেয়ে ‘পোস্ট’ গোবিন্দর ভাইঝির

অনলাইন ডেস্ক : খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছেন, জানিয়েছিলেন রাগিণী খন্না। ২৪ ঘণ্টা পরে ক্ষমা চেয়ে বললেন, পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। অভিনেত্রীর পোস্ট ঘিরে তোলপাড়।

খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়ে পুনরায় হিন্দু ধর্মে ফিরে এলেন গোবিন্দার ভাইঝি রাগিণী খন্না। ক্ষমাও চাইলেন অনুরাগীদের কাছে। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন তোলপাড়। প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেছিলেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্ট ধর্ম মেনে চলবেন তিনি।

আরও পড়ুনঃ   এইডসের খবরে বিব্রত মমতাজ

২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দু ধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “আমি রাগিণী খন্না, সকলের কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি।”

ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনও ব্যক্তি অভিনেত্রীর সমাজমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনও প্রমাণ নেই। কোনও বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পরে অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সমাজমাধ্যম ব্যবহারকারীরা ।

আরও পড়ুনঃ   কণ্ঠশিল্পী সালমার ফের বিচ্ছেদ

তাঁরা আশা করছেন, আগামী দিনে প্রকাশ্যে ঘটনার কথা খোলসা করবেন খোদ অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী আরতি সিংহের বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন রাগিণী খন্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST