স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে বিপুল পরিমান হেরোইনসহ ১ জন পেশাদার নারী মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে সাড়ে লাখ টাকার হেরোইন-সহ ৩২৪ গ্রাম হেরোইনসহ এক পেশাদার নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শনিবার (২৪ মে) বিকাল সোয়া ৩টায় পাকশী রেলওয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এ তথ্য জানিয়েছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST