২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চার গ্রামবাসীর সংঘর্ষে ‘রণক্ষেত্র’: নিহত ১, আহত ১০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : এ যেন রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। কাঁথা-বালিশ, ঘটিবাটি গুটিয়ে নিয়ে গ্রাম ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছেন মানুষ। আজ মঙ্গলবার সকালে মাইক দিয়ে ডেকে চার গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে।

আজ সকাল ১০টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর, বাগধুনাইল, করশালিকা ও রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎই গ্রামবাসীকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে চার গ্রামের শত শত মানুষ বের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাগধুনাইল গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে নজরুল প্রামাণিক (৫০) নিহত হন। এ ছাড়া উভয় পক্ষের আরও ১০ জন আহত হন।

আরও পড়ুনঃ   শিশু আহনাফকে বাঁচাতে মা-বাবার আকুতি

এলাকাবাসী জানান, বাগধুনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ছয় মাস আগে দুই গ্রামের মধ্যে মারামারি হলেও স্থানীয়ভাবে মীমাংসা হয়। এরপর গতকাল সোমবার বাগধুনাইল গ্রামের নিজুবর নামের একজন কৃষক নিজের জমির ধান কাটতে গেলে কলিয়ার চর গ্রামের লোকজন মারধর করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কলিয়ার চর গ্রামের মানুষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগধুনাইল, করশালিকা ও রূপবাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ার চর গ্রামের সঙ্গে আজ সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নজরুল প্রামাণিকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া দিলে কলিয়ার চর গ্রামের মানুষ পালিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার পর দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে কলিয়ার চর গ্রামের নারী-পুরুষদের।

আরও পড়ুনঃ   তাহেরপুরের ইফতার মাহফিল ও সাংসদ চাঁদকে সংবর্ধনা

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরেই কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে নজরুল প্রামাণিক নামের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST