১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি: প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের এক নারী কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে অন্তরঙ্গ মুহুর্তে ধারণ করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শফিউদৌলা নামে এক সিআইসিকে (মিলের ইক্ষু ক্রয় কেন্দ্রের ইনচার্জ) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা ওই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলে এক সাথে চাকুরির সুবাদে লাভলী নামের এক নারী কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শফিউদৌলার। উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে থাকতেন শফিউদৌলা। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ওই বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখেন। ওই নারী বিষয়টি জানতে পারলে শফিউদৌলা ভুল স্বীকার করে নিজেদের মধ্যে বিষয়টি মিমাংসা করে নেন।

আরও পড়ুনঃ   গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

এরপর গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে ময়না মনি নামে ফেসবুক আইডি থেকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ভিডিওটি নজরে এলে ভুক্তভোগী নারী শুক্রবার লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১০

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১১

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১২

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৩

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৫

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৭

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৮

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৯

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

২০

Design & Developed by: BD IT HOST