৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতি কেজি গরুর মাংস মাত্র ১ টাকায় বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন মুফতি রায়হান জামিল। অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে রায়হান জামিল এর পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন রায়হান জামিল।

ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান জামিল জানান, এ কর্মসূচির আওতায় আপাতত ১০০ পরিবারের কাছে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব মানুষদের মধ্যে এই মাংস বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মুফতি রায়হান জামিল আরও বলেন, গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে অসহায় মানুষের জন্য কুরবানি ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই তাদের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

তিনি বলেন, আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। আগেও আমি একটা কেজিতে সবজি বিক্রি করেছি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।

তার এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১০

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১১

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১২

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৬

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৮

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৯

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST