৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাসর ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় বিয়ের পরদিনই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই নববধূর স্বামীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ আগস্ট ধর্ষণের শিকার নববধূর সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিয়ে হয়। পরদিন (২৮ আগস্ট) রাতে স্বামীর বাড়িতেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে পরদিন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে বাবার মৃত্যু!

ঘটনার পরদিন রাতেই নববধূর স্বামীসহ সাতজনকে আটক করে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে বাকি ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নববধূর ভাই বাদী হয়ে তার বোনের স্বামীকে প্রধান আসামি এবং অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদার রহমান আকন্দ ও আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, নববধূকে রক্তক্ষরণ হওয়া অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। চিকিৎসার সময় তিনি জানান, বাসর ঘরেই তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারা আরও জানান, প্রাথমিক চিকিৎসার পর রক্তক্ষরণ বন্ধ হলে রাতেই ভুক্তভোগীকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, মামলায় নববধূর স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা এ ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST