৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হৃতিকের বোনের সারা দেহে আঘাতের চিহ্ন, ঘুমাননি ২৮ দিন

অনলাইন ডেস্ক : বলিউড নায়ক হৃতিক রোশনের বোন সুনায়না রোশন মাদকাসক্ত ছিলেন, তা অনেকেই জানতেন। সে সময় রোশন পরিবারের সকলেরই দুশ্চিন্তায় দিন কাটত। যদিও এমন জটিল সমস্যা থেকে পরিত্রাণও পেয়েছিলেন একসময়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মদ্যপানে আসক্তির বিরুদ্ধে লড়াই এবং সেরে ওঠার বিষয়ে মুখ খুললেন সুনায়না। জানালেন, নানা রোগ বালাই এর মধ্য দিয়েই লড়াই চালিয়ে গেছেন তিনি; লড়েছেন ক্যান্সার এবং টিবির মতো রোগের সঙ্গেও।

আরও পড়ুনঃ   আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

একটা সময় সুনায়না মদ্যপানের পর নিজেকে বারবার আঘাত করতেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি বিছানা থেকে, চেয়ার থেকে পড়ে যেতাম। এবং সারা শরীরে আঘাতের চিহ্ন থাকত। নানা যন্ত্রণার মধ্যে দিয়ে ছিলাম। অ্যালকোহলের প্রভাব কমে গেলে নার্ভাস লাগত। তাই আরও বেশি করে পান করতাম। যার পরিণতি ছিল ভয়াবহ।’ এও জানিয়েছেন, দিনরাত মদ্যপানের ফলে একটা সময় নিজেকেই ঘৃণা করতে শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ   আলিয়ার মেয়ের জন্মদিনে যেভাবে মিলে গেল বলিউড-ঢালিউড

এসমস্ত কারণে সুনায়না বিদেশের একটি নেশামুক্তি কেন্দ্রে কাটান। সেখানকার তিক্ত অভিজ্ঞতাও নিজেই তুলে ধরেছেন তিনি। বলেন, ‘৬-৭ জন আমাকে বারবার প্রশ্ন করতেন। আমি সেখানে থাকাকালীন প্রায় ২৮ দিন ঘুমাইনি। নানা প্রশ্ন করা হতো আমাকে। ওরা আমার ভেতর থেকে সব কিছু বের করে আনতে চাইতেন। ৬-৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। তবে হ্যাঁ, নেশামুক্তি কেন্দ্রের বিষয়টা কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST