২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পোস্টে কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী?

অনলাইন ডেস্ক : সুপারস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন শবনম বুবলী। এরপর তার সঙ্গে প্রেম ও পরিণয়। দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে। তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলীর। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে।

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনরাও বুঝে নিয়েছেন।

আরও পড়ুনঃ   ‘লিচু বাগান’ দেখে মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান : চয়নিকা

বুবলীর নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এত দিন। তবে বুবলীর সাম্প্রতিক একটি পোস্টে ‘জবাব’ নিয়ে কিছু একটার ইঙ্গিত পাওয়া গেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার অর্থ, ‘অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব।’ এতে নায়িকা বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি।

আরও পড়ুনঃ   নিজের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তামান্না!

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST