৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আইন অঙ্গনের উজ্জল নক্ষত্র ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব‍্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এদেশের মানুষ বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা তাকে গভীর শ্রদ্ধার এঙ্গ স্মরণ করবে।

এক বার্তায় শোক প্রকাশ করে একথা বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের মামলা, জামায়াতের রেজিস্ট্রেশন মামলায় আইনি সহায়তা দেওয়াসহ আইন অঙ্গনে তার ভূমিকা এদেশের মানুষ বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও পড়ুনঃ   গুরুতর অসুস্থ বাবর, ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

তিনি তার পেশাগত জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন দ্বিনের জন্য। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষে কোর্টে লড়াই করছেন নিঃস্বার্থভাবে। ইসলামী আন্দোলনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে এসেছিলেন এই আশা নিয়ে যে তিনি মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামের পক্ষে আইনি লড়াই করে তাকে মুক্ত করবেন।

তিনি আজহার ভাইয়ের মামলার শুনানির জন্য আপিল বিভাগে মেনশন করেছেন, অসুস্থ শরীর নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। আইনি প্রক্রিয়ার কারণে শুনানি বিলম্ব হওয়ায় তিনি আর শুনানি করে যেতে পারলেন না। তার জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী এ মামলার শুনানি করবেন।

আরও পড়ুনঃ   ছাত্রীদের ৬ হলেই শীর্ষ পদে জয়ী ছাত্রশিবির সমর্থিত রাবি ছাত্রীসংস্থা

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফেরেন। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনা দেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১১

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৪

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৫

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৬

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৭

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১৮

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১৯

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

২০

Design & Developed by: BD IT HOST