১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর-মার্চের মধ্যে তিনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা ভাইকে হারিয়েছি। কিন্তু এই কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা আনতে ও গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের বিকল্প নেই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি বলেন, এদেশের ইতিহাস ও সংগ্রামে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। দেশের প্রয়োজনে শ্রমিকরা সব সময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ জুলাই আন্দোলন। ছাত্র-জনতার আন্দোলনে বহু সংখ্যক শ্রমিকরা তাদের জীবন দিয়েছে। আবারো দেশের ক্লান্তিলগ্নে রাজপথে নামার জন্য শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণঅভ্যুত্থানে নাটোরের তিনজন শ্রমিক নিহত হয়েছেন। যারা গুলি করে মারলো তাদের বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের কাছে এর কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST