৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

‘বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি’

অনলাইন ডেস্ক : ভূতের ছবিতে অভিনয় করা এক রকম। আর যদি সেই ধরনের সিনেমার শুটিংয়ের মাঝেই হঠাৎ বাস্তবে কিছু ভয়ংকর ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে তা ভিন্ন অভিজ্ঞতা। এদিকে বলিউড অভিনেত্রী মৌনী রায় ভূতের ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি ঠিক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১ মে মুক্তি পেতে চলেছে মৌনী রায় অভিনীত ভৌতিক-কমেডি ছবি ‘দ্য ভূতনি’ । যেখানে সঞ্জয় দত্ত একজন ভূতের ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে মৌনী তার আসন্ন ছবির প্রচারও করছেন।

সেখানেই অভিনেত্রী তার সঙ্গে ঘটে যাওয়া এক পুরোনো ঘটনার কথা তুলে ধলেছেন। যে হোটেলে মৌনী উঠেছিলেন সেখানে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশের চেষ্টা করেছিলেন। যে ঘটনার কথা ভেবেই আজও শিউরে উঠছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

অভিনেত্রীর কথায়, ‘ওই শহরটা আমার কাছে একদম নতুন ছিল। আমি নিজেও তখন একটা ছোট শহরে থাকতাম। কেউ আসলে হোটেলে আমার ঘরের চাবি চুরি করেছিলেন।’

‘তাই আমার ঘর খোলার চেষ্টা করছিলেন। তবে যেটা ভালো বিষয়, তখন আমি একা ছিলাম না। আমার ম্যানেজারের সঙ্গেই ছিলাম। যখন আমরা বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি।’

মৌনীর ভাষ্য, ‘আচমকা এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে যাই। তারপর আমরা রিসেপশনে ফোন করার চেষ্টা করি। বুঝতে পেরে ওই ব্যক্তি বাধা দিয়ে বলেন, তিনি ঘর পরিষ্কারের কাজ করতে এসেছেন। আমি তাকে পালটা জিজ্ঞেস করেছিলাম, দরজায় ধাক্কা না দিয়ে বা কলিং বেল না বাজিয়ে কে এই ভাবে দরজা খুলতে আসে? তাও রাত ১২.৩০ টায়?’

আরও পড়ুনঃ   অভিনেত্রী রানিয়াকে ১০২ কোটি টাকা জরিমানা

প্রসঙ্গত, মৌনী রায় এবং সঞ্জয় দত্ত ছাড়াও ‘দ্য ভূতনি’ ছবিতে সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খানের মতো তারকারাও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেবা। যে সিনেমায় মৌনীকে একটি ভূতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১০

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১১

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১২

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৩

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৪

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৬

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST