১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে কাবা

অনলাইন ডেস্ক : চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি। এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম ১০ দিনে কাবায় এত সংখ্যক মুসল্লির আগমন ঘটেনি।

কাবা ও মসজিদে নববির তত্ত্বাবধানে নিয়জিত সৌদির সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজানের এই ১০ দিনে ওমরাহ পালন শেষ করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি। এটিও একটি রেকর্ড।

আরও পড়ুনঃ   পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

রমজান মাসে এমনিতেই সৌদিতে ওমরাহ যাত্রীদের ভিড় বেশি থাকে। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের রমজানে মুসল্লিদের ভিড় অনেক বেশি।

এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসনও। মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে ১১ কাবা চত্বর ও তার চারপাশে ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ‍নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে আরও ৪ হাজার কর্মীকে।

আরও পড়ুনঃ   রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতে নিহত ২৫

কর্মীদের কাজ তদারক করতে ৩৫০ জন ব্যবস্থাপকও নিয়োগ দিয়েছে জেনারেল প্রেসিডেন্সি।

মুসল্লি ও ওমরাহ যাত্রীদের আজান, খুৎবা শোনা ও নামাজ আদায়ের সুবিধার জন্য ৮ হাজারেরও বেশি স্পিকার রয়েছে কাবা চত্বরে। সেই সঙ্গে চত্বর আলোকিত রাখতে রয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি বৈদ্যুতিক বাতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১০

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১১

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৩

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৪

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৫

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৮

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৯

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

২০

Design & Developed by: BD IT HOST