৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ফরিদপুর : অধিকার সমতা ক্ষমতায়ন নারী কল্যাণ উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও র‍্যালি পরবর্তী আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, পাট অধিদপ্তর কর্মকর্তা এহছানুল হক রাফি, ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সঙ্গীত শিল্পী মিতা হক শিক্ষার্থী হাফসা তামান্না, মারিয়া ইসলাম ও অঙ্গিতা কর্মকার প্রমুখ।
প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, নারীরা পিছিয়ে নয় এগিয়ে যেতে হবে যুগের সাথে সমান তালে। যুগে যুগে নারী সমাজ ভয়কে জয় করে পুরুষের পাশাপাশি এগিয়ে চলছে। এসময় তিনি মাগুরা জেলায় ৮ বছরের শিশুকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সম্প্রতি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন কম্পিউটার অপারেটরের হাতে শিক্ষার্থী শারীরিক লাঞ্ছনার শিকার ঘটনা উল্লেখ করে বলেন, কোন নারীকে শারীরিক বা মানসিকভাবে লাঞ্চিত করা হলে সেই অপরাধীকে কোন ছাড় দেওয়া হবে না। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঘটনায় থানায় মামলা হওয়ার পাশাপাশি অভিযুক্তদের ২ জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি বক্তব্যর মাঝে তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST