২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খুন

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের জোড়া খাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন। বর্তমানে বসুন্ধরায় বসবাস করতেন।

আরও পড়ুনঃ   ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নিহত আলাউদ্দিন কিছুদিন আগে নুর জাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে তাকে না জানিয়েই সম্প্রতি পঞ্চম বিয়ে করেন তিনি। যা নিয়ে আলাউদ্দিন ও চতুর্থ স্ত্রী নুর জাহানের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর একপর্যায়ে আলাউদ্দিন নুর জাহানকে তালাক দেওয়ার হুমকি দিলে এতে ক্ষুব্ধ হয়ে নুর জাহান পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন রাতে ঝগড়ার পর আলাউদ্দিন ঘুমিয়ে পড়লে দিবাগত রাতে নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।’

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

‘পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারসহ নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST