১৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব বেতার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’।সারাদেশের মতো রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।

এ উপলক্ষ্যে সকালে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে বেলুন ফেস্টুন উড়িয়ে বিশ্ব বেতার দিবস ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেতার ভবন থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বেতার ভবনে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বেতার ভবন চত্বরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার। তারপরও সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নেয়ার একটা বিষয় আছে যে, তরুণ প্রজন্ম কী চায়। বেতার বিনোদন, তথ্য এবং একই সাথে জ্ঞানের মাধ্যম হওয়া উচিত, যেন তরুণ প্রজন্ম আবারও বেতারের প্রতি আগ্রহী হয়ে উঠে। ভালো পরিকল্পনা থাকলে আমরা হয়তো আবারও শিক্ষার্থীদের বেতারের দিকে ফিরিয়ে আনতে পারবো, যারা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

তিনি বলেন, আমাদের কৈশর ও তারুণ্যে বেতারের বড় ভূমিকা ছিল। তখনকার সময়ে দুপুরবেলা বাংলা সিনেমার সংলাপ নিয়ে সামাজিক এ্যাকশন ও দুর্বার নামের একটি গানের অনুষ্ঠান ছিল সেটা আমরা রেডিওতে শুনতাম। কালের পরিক্রমায় অতিদ্রুত মানুষের রুচি এবং সামাজিক পরিবর্তন ঘটেছে। তা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ   ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা

সাধারণ মানুষ যেন জলবায়ু পরিবর্তন এবং তার কী ফলাফল সেটা সহজেই বুঝতে পারে সে সম্পর্কিত অনুষ্ঠান নিয়মিত সম্প্রচার করতে বেতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের পরিচালক কিশোর রঞ্জন মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। অনুষ্ঠানে বেতারের শ্রোতা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST