২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ আওয়ামী লীগের নয়, মুক্তিযোদ্ধাদের স্লোগান: আলাল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘‘জয় বাংলা আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি না, এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান। এই স্লোগান যে কেউ দিতে পারে। সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে। ভুল করে কেউ ‘জয় বাংলা’ কে আওয়ামী লীগের এক তরফা সম্পত্তিতে পরিণত করবেন না।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড়। বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসনামলে। বীর উত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করে নাই।

তিনি আরও বলেন, বিএনপির গঠনতন্ত্র খুললেই দেখবেন প্রথম পাতায় প্রথম লাইনেই আছে দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সেখানে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের লিখে কৃতিত্ব নিতে পারতেন কিন্তু উনি নেন নি। বায়ান্ন ভাষা আন্দোলন, চল্লিশের লাহোর প্রস্তাব ও একাত্তরের মুক্তিযুদ্ধসহ এসব কিছুর স্বীকৃতির জন্য গঠনতন্ত্রে মুক্তি সংগ্রামের কথা উল্লেখ আছে।

আরও পড়ুনঃ   দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়েছে, নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে: ফখরুল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি তাপস কবির, সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবিরসহ নেতাকর্মীরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১০

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১১

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৩

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৪

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৫

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৮

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৯

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

২০

Design & Developed by: BD IT HOST