৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সত্যি কি দুধ দিয়ে গোসল করেন, উজ্জ্বল ত্বকের রহস্য বললেন শালিনী

অনলাইন ডেস্ক : ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের দৌলতে বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে শালিনী পাসি। ফিটনেস ফ্রিক শালিনীর কাচের মতো ঝকঝকে ত্বক ও ফেটে পড়া গ্ল্যামার নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের মধ্যে।

মাঝে গুঞ্জন ওঠে, তিনি নাকি দুধ দিয়ে গোসল করেন নিয়মিত। তাই চকচক করে তার ত্বক। জল্পনাও শুরু হয় সেই আলোচনায়। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শালিনী সাফ জানালেন, পুরোটাই গুঞ্জন। দুধ দিয়ে গোসল করেন না তিনি। একটি শোতে বাড়তি কথা এড়িয়ে যাওয়ার জন্য তিনি সকল প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেছিলেন। সেখান থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

অভিনেত্রী বলেন, ‘আমি দুধ দিয়ে গোসল করি না। একটি শো-তে সব কিছুর উত্তরে হ্যাঁ বলেছিলাম। কারণ সেখানে বাড়তি কথা বলতে চাইছিলাম না। এরপরই ছড়িয়ে পড়ে, আমি নাকি দুধ দিয়ে গোসল করি।’

শালিনী আরও বলেন, ‘আমি যেখানে থাকি, তার আশপাশে গরু, ছাগল বা ঘোড়া পোষা যায় না। নিষেধাজ্ঞা রয়েছে। তাই সেখানে দুধ দিয়ে গোসলের প্রশ্নই আসে না।’

তাহলে ৪৯ বছরেও কীভাবে ২০-র মতো ত্বক? কীভাবে এত টানটান ও ঝকঝকে ত্বক মেইনটেন করেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, ‘ঘরোয়া টোটকাতেই বাজিমাত হয়।’

আরও পড়ুনঃ   জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

ভালো ত্বকের জন্য নাকি বিটের রস খান এই অভিনেত্রী। যা তার ত্বককে চকচকে করে তুলতে সাহায্য করে।

এর আগেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি ঘরোয়া টোটকার ওপর জোর দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়েই ত্বকের যত্ন নেই। আমার প্রথম শিক্ষক এক্ষেত্রে মা ও ঠাকুমা। তারা যেভাবে ত্বক ভালো রাখতেন, আমি সেটা শিখে, সেভাবে ভালো রাখার চেষ্টা করি।’

শালিনী শরীরচর্চা ও ডায়েটের ওপরও জোর দিয়েছেন। তার কথায়, ভালো ও পুষ্টিকর খাবার খেলে, ঘরোয়া খাবার খেলে শরীর ভাল থাকবে। শরীর চর্চা করলে ত্বকও সুন্দর থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST