২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

অনলাইন ডেস্ক : বছর শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার দ্বিতীয় ছবি।

আগামীকাল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগেই বুধবার (২৫ ডিসেম্বর) ছিল নকশী কাঁথার জমিন-এর প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।

তাদেরই একজন অভিনেতা অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামানিক। অভিনয়শিল্পীদের সঙ্গে বসে জয়ার সিনেমা উপভোগ করার পর নিজের মনের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   সালমান আমার মনেই আছে : ইউলিয়া

মনোজ জানান, জীবনে জয়া আহসানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চান তিনি।

ছবির প্রিমিয়ার শেষে এক ফেসবুক স্ট্যাটাসে জয়ার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। যেখানে তিনি লেখেন, ‘জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই।’

এরপর সিনেমর প্রশংসায় তিনি বলেন, দারুন আরেকটা সিনেমা দেখলাম আজ। আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’। একটি পরিবার, একটি দেশ, একটি ইতিহাস, একটি গল্প। অভিনয়ে যারা আছেন তাদেরকে ছবিতে দেখেই বুঝতে পারছেন। প্রথম মূহুর্ত থেকেই মন কেড়ে নিয়েছেন তারা। একবারও অন্য দিকে যায় না মনোযোগ। কী সাবলীল পরিচালক আকরাম খানের গল্প বলার ধরণ। কোনো তাড়া নেই কিন্তু গল্প এগিয়ে চলছে। বরকত হোসেন পলাশের এর নিখুঁত দৃশ্য ধারণে মুগ্ধ হলাম আবারো। প্রতিটি শট যেমন সুন্দর তেমনি গল্প বলে নিপুণভাবে। টিমকে শুভকামনা। চলেন সবাই মিলে দেখি সিনেমাটা।

আরও পড়ুনঃ   সাগরপাড়ে ‘ভ্রমণকন্যা’ মিম, ছড়ালেন মুগ্ধতা

‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST