৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইরান ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি।

স্বাগত বক্তব্যে সভাপতি সাইদুর রহমান সিরাজগঞ্জের শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং দুই দেশের পণ্য আমদানি রপ্তানির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্প পার্কের সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার অহবান জানানোর পাশাপাশি জেলার দুগ্ধজাত পণ্য, কম্বল, তাঁত শিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতি মাছের বিষয়ে তথ্য উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ   বেনাপোলে পুলিশের অভিযানে হোরোইন মাদক ব্যবসায়ী আটক

প্রধান অতিথির বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত মানসুরচভোশি এখানকার দুগ্ধপণ্য, তাঁতের তৈরি পণ্য এবং মাছ নিজদেশে নিতে আগ্রহ প্রকাশ করেন এবং সিরাজগঞ্জে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনাতে সাড়া দিয়ে সিরাজগঞ্জের চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্যিক আলোচনা করার আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ   মানিকগঞ্জের সিঙ্গাইরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী জারাচাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইরানি রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা সিরাজগঞ্জ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্পপার্ক এলাকা ঘুরে দেখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST