৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের সিঙ্গাইরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন। নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। নিহত উত্তম আকাশ আলিফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমরান বিশু। সামান্য কথা-কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্টের বেল্ট খুলে আলিফের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘ তদন্ত শেষে নিহতের পরিচয়সহ আসামি শনাক্ত করে ইমরান বিশুকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST