১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৩

সংবাদ বিজ্ঞপ্তি : গত ৩১ ডিসেম্বর রাজশাহী জেলার চারঘাট থানার পিরোজপুর এলাকা থেকে বিকাল ৩০ টায় দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ এবং বাঘা থানার আশরাফপুর এলাকা থেকে রাত সাড়ে ১০ টায় একজন মাদককারবারিকে ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে মো: মিজানুর রহমান মানিক (৪৫), মোসা: বেলী বেগম (৪০) ও মো: শাকিল আলী (২৩)। মিজানুর চারঘাট থানার চন্দনশহর গ্রামের আব্দুল হাকিমের পুত্র, বেলী একই থানার পিরোজপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী এবং শাকিল বাঘা থানার পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, পলাতক ২

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: ইনামুল ইসলাম ও ফোর্স-সহ গত ৩১ ডিসেম্বর রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ বেলী বেগমের বসত বাড়ির উঠানে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়কালে বিকাল ৩ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: মিজানুর রহমান মানিক ও মোসা: বেলী বেগমদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: দাউদুজ্জামান আকাশ ও ফোর্স-সহ ৩১ ডিসেম্বর রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের জনৈক আলহাজ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আনছার আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত সাড়ে ১০ টায় অভিযুক্ত মো: শাকিল আলীকে অবৈধ মাদকদ্রব্য ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   নাচোলে আধিপত্য বিস্তারের প্রস্তুতিতে রাখা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ১। মোঃ ইমন আলী (২৮), পিতা-গোলাম মোস্তাফা, সাং-ক্ষুদি ছয়ঘটি ও ২। মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা-মৃত ইউনুস মন্ডল, সাং-পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST