১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, পলাতক ২

দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজা (৫৪) আটক।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার ১২ জানুয়ারি বিকেলে গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়ের মাঠ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। মাদকবিরোধী অভিযানে বিকেল ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজার বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। বিষয়টি নিশ্চিত হয়ে বিকেল ৪টা ১০ মিনিটে অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ   নাটোরে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মোহাম্মদ সেলিম রেজা (৫৪) কে হাতেনাতে আটক করে। এ সময় তার সহযোগী মোহাম্মদ রনি (৩২) ও মোহাম্মদ আনিকুল ইসলাম (৪৮) দুটি নীল রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। আটক সেলিম রেজার দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা থেকে পাঁচটি এয়ারটাইট প্যাকেটে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   পাবনায় আগুনে পুড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সেলিম রেজা গড়ের মাঠ এলাকার মৃত সোলাইমানের ছেলে, তার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। পলাতক রনি ও আনিকুলের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST