১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘সব ঠিক হয়ে যাবে’, নতুন বছরের শুভেচ্ছাবার্তায় আশাবাদ পুতিনের

অনলাইন ডেস্ক : ২০২৫ সালে রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে ‍যাবে বলে আশা করছেন ভৌগলিকভাবে বিশ্বের বৃহত্তম এই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জনগণের উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় এ আশা জানিয়েছেন তিনি।

নতুন বছরের আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত ১২টায় জনগণকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেন পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে পুতিন বলেন, “আর এই সময়ে, যখন নতুন একটি বছর দুয়ারে কড়া নাড়ছে, আমরা একটি উজ্জল ভবিষ্যতের দিকে এগোচ্ছি। আমাদের মনে এই আত্মবিশ্বাস রয়েছে যে সব ঠিক হয়ে যাবে; আমরা শুধু সামনের দিকে এগোব। কারণ আমরা জানি যে রাশিয়ার ভাগ্য এবং এখানকার নাগরিকদের সুখ-সমৃদ্ধির মধ্যেই আমাদের সবার অস্তিত্ব নিহিত।”

এমন এক সময়ে এই ভাষণ দিলেন পুতিন, যখন মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস উঠছে রাশিয়ার জনগণের। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে রাশিয়ার মূল্যস্ফীতি পৌঁছেছে ২১ শতাংশে। ফলে খাদ্য ও নিত্য ব্যবহার্য অন্যান্য দ্রব্যের দাম বাড়ছে লাগামহীনভাবে।

আরও পড়ুনঃ   যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের সেই ভাষণে পুতিন অবশ্য দেশের বর্তমান এই মূল্যস্ফীতি ইস্যুতে সরাসরি কিছু বলেননি, অর্থনৈতিক কোনো সংস্কারের প্রতিশ্রুতিও দেননি; তবে রাশিয়া যে বর্তমানে চ্যালেঞ্জিং সময় পার করছে, তা স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, “এ মুহূর্তে রাশিয়া একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতেও বহুবার চ্যালেঞ্জ এসেছে এবং সেসব চ্যালেঞ্জ অতিক্রম করেছে রাশিয়া; আর রাশিয়া যখন কোনো চ্যালেঞ্জ অতিক্রম করে, তখন ইতিহাস তৈরি হয়। ২০০০ সাল থেকে ২০২৫— একবিংশ শতাব্দির এক চতুর্থাংশ ইতোমধ্যে আমরা পেরিয়েছি। এই পথ সহজ ছিল না। প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগোতে হয়েছে।”

আরও পড়ুনঃ   শক্তি হারাচ্ছে মিয়ানমারের জান্তা : থাই প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদ্বির করায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও অব্যাহত রয়েছে। যদি যুদ্ধবিরতি না ঘটে, তাহলে চলতি বছর ৩ বছর পূর্ণ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন যে তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী, তবে তার আগে দেশটিতে নির্বাচন হতে হবে এবং বৈধ সরকারকে ক্ষমতাসীন হতে হবে।

ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ২০১৭ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। তার সাংবিধানিক মেয়াদ শেষ হয়ে গেছে ২০২৩ সালের আগস্টে। সামরিক অধ্যাদেশ জারির মাধ্যমে এখনও ক্ষমতায় রয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST