২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে নিরাপত্তা প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যান চোর চক্রের সদস্যরা। এ সময় তাঁরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। তবু প্রহরী বাধা দিলে তাঁকে পোলের সঙ্গে বেঁধে রাখে চক্রটি। পরে রোববার সকালে প্রহরীকে বাঁধা অবস্থায় দেখে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুনঃ   দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’

আরও পড়ুনঃ   ফসলি জমিতে পুকুর খনন নিয়ে সংঘর্ষ, আহত ১২

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST