২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মারা গেছেন পল্লিকবি জসীম উদ্দীনের মেজো ছেলে

ফরিদপুর প্রতিনিধি : পল্লিকবি জসীম উদ্দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার ওরফে বাসু (৮২) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্তমতে আজ রাতে তার মরদেহ ফরিদপুরের শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লিকবি জসীম উদ্দীনের পৈতৃক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে: খাদ্যমন্ত্রী

গত সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ফরিদপুরের অম্বিকাপুরে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ব্যক্তিজীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মানি, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন।

আরও পড়ুনঃ   নওগাঁ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামাতের প্রার্থী

জামাল আনোয়ার দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানি প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। জামাল আনোয়ারের প্রথম ঘরের ছেলে আনদ্রে জার্মানি প্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীম উদ্দীন ও নকশি আনোয়ার জসীম উদ্দীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST