১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন তিন মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদ

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নতুন তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল।

এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আদেশ দেন। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই করা হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট করা হয়। এসব মামলায় গ্রেফতার দেখাতে তাকে রাজশাহীর মোহনপুর থানার আমলী আদালতে তোলা হয়েছিল।

আরও পড়ুনঃ   বাগমারায় কোরবানীর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ভ্রাম্যমান আদালতে জরিমানা

আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করেন।

আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় বলেন, ‘আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখানো হলো।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন।

আরও পড়ুনঃ   তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল

এ জন্য বৃহস্পতিবার তাকে আদালতে তোলার সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দিন কোনো স্লোগান দেওয়া কিংবা ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST