১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আফসোস বিপাশার

অনলাইন ডেস্ক : বলিউডে এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি বিপাশা বসু ও জন আব্রাহাম। ছবিতে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। কিন্তু সেটি আর পূর্ণতা পায়নি। বিচ্ছেদের কারণ দশিয়ে জন জানিয়েছিলেন, তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না নায়ক। অন্যদিকে বিপাশার ইঙ্গিত ছিল, সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসই নাকি তাদের মাঝে নেই!

জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও বিপাশা জানিয়েছিলেন এটা মোটেই বন্ধুত্বপূর্ণ না। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন নায়িকা।

আরও পড়ুনঃ   কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

বিপাশার কথায়, ‘আমি পরিত্যক্ত বোধ করছিলাম। তখন পর্যন্ত আমি একটা রঙিন দুনিয়ায় বাস করতাম। এখন বসে বসে মনে হচ্ছে আমি খুব বোকা ছিলাম। এই নয় বছরে, আমি আমার কাজ থেকে সরে এসেছি, বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছি, ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমি ভালোবাসতাম তাকে, আমার সম্পর্ককে ভালো রাখার জন্য, আরও বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করিনি।’

আফসোস জানিয়ে অভিনেত্রী বলেন, ‘কিন্তু তারপরে আমি বুঝতে পারি, যে আমি যার জন্য এতকিছু ছেড়েছিলাম বা এত পরিশ্রম করেছিলাম তা রাতারাতি চলে গেছে। আমি বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে, সেই সময় আমি অনেক যন্ত্রণার মধ্য দিয়ে ছিলাম, আমি চিৎকার করতাম, কেমন যেন আলাদা আলাদা মনে হতো।’

আরও পড়ুনঃ   ক্রিকেট তারকার সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

উল্লেখ্য, জনের আগে আরও দুইজনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বিপাশা। তাদের মধ্যে এক প্রেমিক বিপাশার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রী করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে একটি মিষ্টি কন্যা সন্তানও আছে, নাম দেবী। অন্যদিকে জন, ২০১৪ সালে প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST