৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সেই আফরান নিশোর সঙ্গেই ফিরছেন তমা মির্জা

অনলাইন ডেস্ক : আফরান নিশো ও তমা মির্জা একসঙ্গে জুটি বেধে কাজ করেছিলেন ২০২৩ সালে। এরপর দু’জনই লম্বা সময়ের বিরতি নিয়েছেন সিনেমা থেকে।

যদিও গেল মে মাসে নিশো নতুন দুটি সিনেমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা দুইটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট খবরটি গোপন করেই রেখেছিল।

এবার খবর মিলল, একসঙ্গে আবারও পর্দায় হাজির হচ্ছে তমা মির্জা ও আফরান নিশো জুটি। পরিচালক শিহাব শাহীন তাদেরকে নিয়ে বানাবেন সিনেমা ‘দাগী’।

আরও পড়ুনঃ   ‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ‘দাগী’তে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরে শুটিং শুরু পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে ‘দাগী’ সিনেমার গল্প। যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন। সেটাই এখন বড় পর্দায় আসতে চলেছে।

আরও পড়ুনঃ   ৯০ হাজার ফেসবুক আইডি ব্লক করেছেন ডলি সায়ন্তনী

প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। তার বিপরীতে ছিলেন তমা মির্জা। রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্য পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST