৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়াকে খারাপ কিছু বললে সহ্য করব না: অমিতাভ

অনলাইন ডেস্ক : বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন পুত্র অভিষেকের দিকে ধেয়ে আসে নানা কটাক্ষ। কিন্তু সেসব বুক পেতে সহ্য করেন বাবা। তবে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য কিছুতেই সহ্য করেন না অমিতাভ।

অনেক বছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে একটি অপসংবাদের জেরে চটেছিলেন অমিতাভ। সেই পুরোনো বিষয়টি নিয়েই নতুন করে এখন অনুরাগীদের মাঝে আলোচনা।

২০১০ সালের সেই প্রতিবেদনে উঠে আসে, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া। যার ফলে মা হতে পারবেন না ঐশ্বরিয়া! আর এমন খবরে রেগে যান অমিতাভ বচ্চন। কীভাবে তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তারকা।

আরও পড়ুনঃ   সমুদ্রে মাছ ধরছেন প্রভা

এদিকে তখন ব্লগ লিখতেন অমিতাভ। সেখানেই এই ঘটনা তুলে শাহেনশাহ লিখেছিলেন, ‘খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল।’ এখানেই থামেননি শাহেনশাহ। স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে, তিনি ছেড়ে কথা বলবেন না।

অমিতাভ লিখেছিলেন, ‘এই পরিবারের প্রধান আমি। ঐশ্বরিয়া শুধু আমার পুত্রবধূ নয় ও আমার কন্যা। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের একজন নারী। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে, আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার বাড়ির নারীদের দিকে আঙুল তুললে আমি সহ্য করব না।’

আরও পড়ুনঃ   অদ্ভুত পোশাকের কারণে কটাক্ষের শিকার নেহা কক্কর

বেশ কিছু দিন ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি নিজেই। কিছু দিন আগেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাদের অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১০

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১২

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৩

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৫

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৬

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৭

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৮

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৯

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

২০

Design & Developed by: BD IT HOST