১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইজতেমা নিয়ে দুই পক্ষের সংঘাত চরমে, পাল্টাপাল্টি মামলা

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে।

ইজতেমা ময়দানে ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমার আয়োজনের জন্য মাওলানা সাদপন্থিরা অনুমতি চাইলে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। সরকারি অনুমতি না থাকায় জুবায়েরপন্থিরা সাদপন্থিদের আয়োজনের বিরোধিতা করছে।

এই বিরোধের জের ধরে শুরায়ে নেজামের সাথী মোহাম্মদ হোসেন টঙ্গী পশ্চিম থানায় সাদপন্থিদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, শুরায়ে নেজামের তত্ত্বাবধানে স্টেশন রোড মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলাকালে সাদপন্থিদের একটি নোহা গাড়ি দ্রুতগতিতে তাদের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। এতে সাঈদ আহমদ (২০) গাড়ির আঘাতে গুরুতর আহত হন। আরেক ব্যক্তি গাড়ির ধাক্কায় দূরে ছিটকে পড়েন এবং তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

আরও পড়ুনঃ   মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মামলায় সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মুফতি আজিমুদ্দিন (৪৫), হাজী বসির শিকদার (৫৫), এবং আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর সাদপন্থি শিহাব উদ্দিন বাদী হয়ে জুবায়েরপন্থি ৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে সাদপন্থিদের ওপর হামলার অভিযোগ করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার; প্রতিবাদে সংবাদ সম্মেলন

জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দুই পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে ৩ ডিসেম্বর জুবায়েরপন্থিরা তাদের পাঁচ দিনের জোড় ইজতেমা সম্পন্ন করে। তবে ২০ ডিসেম্বরের জোড় ইজতেমার আয়োজন নিয়ে সাদপন্থিদের সঙ্গে তাদের বিরোধ চলছে।

শুরায়ে নেজামের পক্ষ থেকে বলা হয়েছে, সাদপন্থিদের জোড় ইজতেমার কোনো সরকারি অনুমোদন নেই। তারা জোরপূর্বক আয়োজন করতে চাইলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও সমাবেশের মাধ্যমে উভয়পক্ষ তাদের অবস্থান জোরালো করছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST