১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেজে প্রতারণা,ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ত্রিমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আড়ালত পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসের সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।

ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত ওই ভূয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নাম এসএম মিলকান আলী তুহিন (৪৩)। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসএম মিলকান আলী তুহিন রোববার করিমপুর ত্রিমুহনী বাজারে আসেন। সেখানে সোমবার সকালে ফ্রি চক্ষু শিবির বসার কথা ছিল। চক্ষু শিবিরে রাজশাহীর চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন বলে প্রচারণা চালান তুহিন। পূর্ব ঘোষণা অনুযায়ী করিমপুর ত্রিমুহনী বাজারে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। তবে সেখানে চক্ষু বিশেষজ্ঞ কোন চিকিৎসক ছিলেন না। এসএম মিলকান আলী তুহিন নিজেই চক্ষু শিবিরে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। ব্যবস্থাপত্র অনুযায়ী তার কাছ থেকে রোগীদের ওষুধ কিনতে বাধ্য করেন। এতে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলেন তিনশ অসহায় মানুষ

তারা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নির্ঝরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। যাচাই-বাছাই শেষে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক বলে প্রমাণিত হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের এক লাখ টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে সাবেক এমপি ডা. পাটোয়ারীসহ ৬২ জনের নামে মামলা

উপজেলা ভূমি অফিসের সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, “ওই ভুয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের ২০১০ সালের বিএমডিসি আইনের ২৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব কাজ তিনি আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST