৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবকে জড়িয়ে ধরে কান্নার কারণ জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক : গেল মাসে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।

সেখানেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পরীমণির আলিঙ্গনের মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে শাকিবকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অভিনেত্রীকে।

হঠাৎ শাকিবকে জড়িয়ে ধরে পরী কেনো কান্না করেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি সে সময়ে। অভিনেত্রীও ছড়িও পড়া ভিডিও ক্লিপটি নিয়ে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ   ‘আপনাকে আক্রমণ করতে পারিনি বলেই বিজেপি ছেড়েছি’, মমতাকে রূপাঞ্জনা

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত নিয়ে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন কেঁদে ফেলার কারণও।

অভিনেত্রী বলেন, ‘সেদিন আমাদের (শাকিব খানের সঙ্গে) একটা শ্যুট ছিল। যেই ক্লিপটি ছড়িয়ে পড়েছে, সেটি শুটিং শেষে বিদায় নেওয়ার আগমুহূর্তের।’

পরীমণি বলেন, ‘‘হয়েছে কি, আমার সন্তানরা তো বাড়িতে ছিল তাই তাদের কথা ভেবে একটু চিন্তিত ছিলাম। তখনই শাকিব ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বলছিলাম, ‘অনেক দেরি হয়ে গেছে, বাবুরা একা তো যাই…।’ সেই ক্লিপটিই ভাইরাল হয়েছে।’’

এসময় শাকিব খান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘যখন আমার খুব বাজে সময় যাচ্ছিল, ডিভোর্স, বাচ্চা নিয়ে একা লড়াই করা….ওই সময় শাকিব ভাই আমাকে বলেছিল, ‘তুমি কথা বন্ধ করে দেও’। তার সেই কথাটা আমার খুব কাজে দিয়েছে।’

আরও পড়ুনঃ   একই দিনে মৃত্যু চেয়েছিলেন, ইচ্ছেপূরণ হলো যমজ শিল্পীর

আসলেই তো, সবসময় কথা বলার প্রয়োজন হয় না। সবকিছুর জবাবও দিতে হয় না। এটা আমাকে সাহায্য করেছে— যোগ করেন পরী।

উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে। পরীমণিও তাদেরই একজন।

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST