১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

একই দিনে মৃত্যু চেয়েছিলেন, ইচ্ছেপূরণ হলো যমজ শিল্পীর

অনলাইন ডেস্ক : পৃথিবীতে এমন এক ধরনের বিদায়ের খবর খুব কমই আসে। কিন্তু খানিক দুঃখজনক হলেও, ইউরোপের সুপরিচিত কেসলার টুইনস খ্যাত জার্মান যমজ বোন ও সংগীতশিল্পী-নৃত্যশিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার যৌথভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল ৮৯ বছর।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম সূত্রের খবর, নিজেদের বাসভবনে একই সঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নেন তারা। গত মঙ্গলবার মিউনিখ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালিস ও এলেন কেসলার গ্রুনওয়াল্ডে তাদের নিজেদের বাসায় এই আত্মঘাতি সিদ্ধান্ত নেন। জানা গেছে, এভাবে যৌথ মৃত্যুর জন্য তারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ   সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

জানিয়ে রাখা ভালো, জার্মানিতে এমন এক সংগঠন আছে, যারা নাগরিকদের স্বেচ্ছামৃত্যুকে সম্মান জানিয়ে তাদের পথ সহজ করে দেয়। এমনই এক সংগঠন ‘জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’ এর সদস্য ছিলেন এই যমজ শিল্পী। স্বেচ্ছামৃত্যুর আগে তারা একজন আইনজীবী ও একজন ডাক্তার তাদের সাথে প্রাথমিক আলোচনা করেছিলেন।

এর আগে গত বছর ইতালির এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অ্যালিস এবং অ্যালেন কেসলার একসাথে একই দিনে মারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুনঃ   ‘জয়ার কাছ থেকে এমন আচরণ আশা করিনি’- বললেন পরিচালক

অ্যালিস এবং অ্যালেন ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন এবং ছোট থেকেই তারা নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ নেন। ১৯৫০-এর দশকে তাদের পরিবার পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়ার পর তাদের বিনোদন জীবন শুরু হয়।

‘কেসলার টুইনস’ নামে পেশাগতভাবে পরিচিত এই দুই বোনকে ১৯৫৫ সালে প্যারিসের বিখ্যাত লিডো ক্যাবারে থিয়েটারের পরিচালক আবিষ্কার করেন, যার মধ্য দিয়ে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। ১৯৫৯ সালে এই দুই বোন কানসে অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST