২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আপনাকে আক্রমণ করতে পারিনি বলেই বিজেপি ছেড়েছি’, মমতাকে রূপাঞ্জনা

অনলাইন ডেস্ক : কয়েক বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে খুব বেশিদিন দলটিতে থাকেননি অভিনেত্রী; বিজেপি থেকে ছেড়ে আসেন। তখন দলটি ছাড়ার কোনো কারণ স্পষ্ট করেননি রূপাঞ্জনা। এবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক খোলা চিঠি দিয়েছেন রূপাঞ্জনা, সেখানে উল্লেখ করলেন তার বিজেপি ছাড়ার কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি।

সেই পোস্টে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন, ‘মাননীয়া, ২০০৭ থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়স আমারও, তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়েছিলাম। তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম। জানার ইচ্ছে আরও বাড়ল বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম, অবশ্যই অন্য দলে। প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানের ওপর আক্রমণ করতে। কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট।’

আরও পড়ুনঃ   ‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

খোলা চিঠিতে রূপাঞ্জনা আরও লেখেন,’আপনাকে আর আপনার নামকে অ্যাটাক (আক্রমণ) করতে পারিনি বলে দল নিজে ছেড়ে দিলাম। আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরও সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই। আপনার কাছে অনেকে পৌঁছাতে চেয়েও পারেনা, কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো, বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছাতে দেয় না বা হয়তো কোনোভাবে পৌঁছানো যায়না অনেক দরকারি বিষয়ে। আপনার পক্ষে সব জানা সম্ভব হয়না কিন্তু আপনাকে দায় নিতে হবে এসবের। তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানববন্ধন আরও শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।’

আরও পড়ুনঃ   ১৭ বছরেই দুই সন্তানের মা, ১৮ তে ডিভোর্স— ঘরবন্দি থাকতেন অভিনেত্রী

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। এছাড়াও টালিগঞ্জের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। শোবিজে ২৪ বছর ধরে সরব রয়েছেন রুপাঞ্জনা। ২০০০ সালে ‘মিত্র চোখের বলি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পর্দার যাত্রা শুরু করেন। এর প্রায় ২০ বছর পর সরব হন রাজনীতিতেও; যোগ দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST