৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

অনলাইন ডেস্ক : বলিউড ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ‘রুহ বাবা’ খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করে নজর কেড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রান্তিকা দাস। আবারও হিন্দি সিনেমার পর্দায় দেখা যাবে তাকে। তবে এবার আর ছোট কোনো চরিত্রে নয়, সরাসরি কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হতে যাচ্ছে।

হরর-কমেডি ঘরানার নতুন একটি ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা, যার নাম ‘জোর’। তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্যারিয়ারের শুরুতে কার্তিক আরিয়ানের মতো তারকার সঙ্গে অভিনয় করাকে বড় মাইলফলক মনে করেন প্রান্তিকা।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

তবে নতুন ছবি ‘জোর’ নিয়ে তার উচ্ছ্বাস একটু বেশিই। ছবিতে ‘সরস্বতী’ নামের এক উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে প্রান্তিকা বলেন, ‘হিন্দি ছবিতে কাজ করার আলাদা আনন্দ আছে। এতে সারা দেশের মানুষের কাছে পৌঁছানো যায়।’

‘‘জোর’ সিনেমায় আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সরস্বতী এমন এক মেয়ে, যে নিজের লক্ষ্য পূরণে যেকোনো পর্যায়ে যেতে পারে। এমনকি নিজের সৌন্দর্যকেও সে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না।’

আরও পড়ুনঃ   নগরীর বেলপুকুর এলাকা হতে ফেয়ারডিলসহ একজনকে গ্রেফতার

ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই অভিনেত্রী জানান, হরর-কমেডি হওয়ার কারণে শুটিং সেটে যেমন মজা হয়েছে, তেমনি ভয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই শিউরে উঠেছিলেন তিনি। ছবিতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে বলেও জানান তিনি।

‘জোর’ সিনেমায় প্রান্তিকার সঙ্গে অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা জয় সেনগুপ্তকে। বছরের শুরুতেই বড় পর্দায় প্রান্তিকার এই নতুন মিশন কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST