৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মডেলকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হাতিয়ে নিলো লাখ টাকা!

অনলাইন ডেস্ক : শিশু এবং মাদক পাচারের অভিযোগ নিয়ে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ফোন; কল পেয়েই স্তম্ভিত হয়ে যান শিবাঙ্কিতা দীক্ষিত নামে এক ভারতীয় মডেল। কারণ তিনি তখন শুনতে পান, তার নামে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে! শুধু তাই নয়, এক পর্যায়ে হুমকি দিয়ে বলা হয়, গ্রেপ্তারি সমস্যা এড়াতে চাইলে টাকা দিয়ে সমাধান করা যাবে। এক পর্যায়ে সেই হুমকিদাতাদের টাকা দিতেও রাজি হন ওই মডেল, যার পরিমাণ ছিল প্রায় লাখ টাকা!

আরও পড়ুনঃ   এটা মজার বিষয় সবাই একসাথে খেলতে পারবো : কেয়া পায়েল

আদতে এটি ছিল একদল প্রতারক চক্রের কারসাজি। সিবিআই অফিসারের পরিচয় দিয়ে সেই মডেলের কাছে আসে কলটি। বিষয়টি পুলিশের কানেও গেছে। পুলিশ জানিয়েছে, আচমকা এরকম অভিযোগে বিচলিত হয়ে পড়েন ওই মডেল। মূলত সাইবার প্রতারণার শিকার তিনি।

পুলিশ আরও জানিয়েছে, উদ্বেগ আর দুর্ভাবনায় ধরতেই পারেননি যে, তিনি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন। পুলিশকে ওই মডেল জানিয়েছেন, ওই ‘সিবিআই অফিসার’ তাকে প্রায় দুই ঘণ্টা ধরে নানাভাবে হুমকি এবং ভয় দেখাতে থাকেন। শুধু তা-ই নয়, টাকা না দিলে হাজতে পাঠানোরও হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিল্পীদের বিক্ষোভ

ভুক্তভোগী সেই মডেলের দাবি অনুসারে, ধাপে ধাপে প্রায় দু’ঘণ্টা ধরে তাদের মধ্যে কথোপকথন চলে। তার মধ্যেই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। শেষে নিজেকে বাঁচাতে চাপের মুখে সাইবার অপরাধীদের দাবি মেনে নেন মডেল শিবাঙ্কিতা। তাদের দাবি মতো ৯৯ হাজার রুপি দেন বলেও জানিয়েছেন মডেল

কিন্তু সেই মডেলের বোধ উদয় হয় যখন বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার। পুলিশকে বিষয়টি জানান, একটি অভিযোগ দায়ের করেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST