২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এটা মজার বিষয় সবাই একসাথে খেলতে পারবো : কেয়া পায়েল

অনলাইন ডেস্ক : আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। বর্তমানে তারকারা ব্যস্ত সময় পার করছেন। এর মাঝে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

কেয়া পায়েল বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, সব বড় যেটা আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি এক অঙ্গনের তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো।’

তার কথায়, ‘এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন তাই খুব এক্সাইটেড মনে হচ্ছে।’

আরও পড়ুনঃ   নানা নাটকীয়তা শেষে আবেগী সিদ্ধান্ত অভিনেতা সমুর

কেয়ার ভাষ্যে, ‘ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে তো ওই জায়গা থেকে আমার ক্রিকেট খেলাটা দেখা হয় কিন্তু যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোন দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে অধিকাংশ সময় আমি প্রথম হতাম।’

আরও পড়ুনঃ   নিউইয়র্কে ফেরদৌসকে নিজ হাতে আপ্যায়ন মৌসুমীর

খেলার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে। এখানে হার জিতেন থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের। আমার কাছে এটা মনে হয়।’

প্রসঙ্গত, আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। টুর্নামেন্টটি সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST