১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নানা নাটকীয়তা শেষে আবেগী সিদ্ধান্ত অভিনেতা সমুর

অনলাইন ডেস্ক : গত বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নাট‍্যকার ও অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি। তাতে দেখা যায়, ময়মনসিংহে এক শাহ মিসকিনের মাজারে খালি গায়ে শুয়ে আছেন অভিনেতা; পরনে গামছা। এমতাবস্থায় অভিনেতাকে এভাবে দেখে দুশ্চিন্তায় পড়ে যান তার ভক্তরা। কেউ কেউ মনে করেন, শারীরিকভাবে অসুস্থ কিংবা মানসিক ভারসাম্য হারিয়েছেন সমু। এতে নানা আলোচনার সৃষ্টি হলে দ্রুত পদক্ষেপ নেয় অভিনয়শিল্পী সংঘ; স্থানীয়রা প্রশানকে খবর দেয়, তাকে উদ্ধার করে পুলিশ-সেনাবাহিনী।

প্রায়ই দেশের বিভিন্ন মাজারে ঘুরতে যান সমু, তাই গত বুধবার রাতে অভিনেতা গিয়েছিলেন শাহ মিসকিনের মাজারে। জানা যায়, অতিরিক্ত পোশাক না থাকায় বৃহস্পতিবার সকালে নিজের পরিহিত জামা-কাপড় ধুয়ে দেন এবং গামছা পরে মাজারের একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন সমু। উঠে দেখেন, তার এই অবস্থা সারাদেশে ভাইরাল!

আরও পড়ুনঃ   বলিউডে ফেরার বিষয়ে যা বললেন সেলিনা জেটলি

এরপর ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা প্রশাসনের কর্তা ব‍্যক্তিদের সঙ্গে খোশগল্পে সময় কাটাচ্ছেন সমু। এছাড়াও সাংবাদিকদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হতেও দেখা যায় অভিনেতাকে।

এরপর দিবাগত রাত তিনটার দিকে সমু চৌধুরীর কাছে যান তার চাচাতো ভাই রাইসুল ইসলাম এবং অভিনয়শিল্পী সংঘের দুই সদস্য সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল। পরে প্রশাসনের উপস্থিতিতে সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়; ফিরে আসেন ঢাকায়।

কিন্তু এখানেই শেষ নয়, দিনভর এই নাটকীয়তার পর ঢাকায় ফিরে এক আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী। জানা যায়, যশোরে মায়ের কাছে ফিরে যান এই অভিনেতা। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় ফিরে শুক্রবার সকালেই যশোরের পথে রওনা হন সমু। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই রাইসুল। তার অভিমত, দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরেই যেন সব বিভ্রান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পেতেই নাকি এই সিদ্ধান্ত অভিনেতার।

আরও পড়ুনঃ   শাহরুখের সঙ্গে অজয়ের সম্পর্ক কেমন? জানালেন কাজল

রাইসুল জানান, সকাল ১০টার দিকে সমু চৌধুরীকে নিয়ে যশোরের নতুন বাজারের আরএন রোডের বাসায় পৌঁছান। তার কথায়, ‘সারা রাত জার্নি করার কারণে ভাইয়া এখন বিশ্রাম নিচ্ছেন। মায়ের কাছে আছেন।’

রাইসুল এও জানান, সমু চৌধুরী মাজারভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে, মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরদিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান, এক কাপড়ে। তিনি অভিনেতা হলেও সাদামাটা জীবনে অভ্যস্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST