২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সিরাজগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুন নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু শাহীন (৫২), তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ   বাগমারায় তেল বিক্রি মনিটরিংয়ে মোবাইল কোর্ট, ৭ মামলায় জরিমানা

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৫ জুলাই নিহত আব্দুল বাসেদের বড় ভাইয়ের স্ত্রী আলেয়া খাতুন বাড়ির পার্শ্ববর্তী সুলতানের ঘরের বারান্দার সঙ্গে বাঁশের বেড়া দেয়।

দুপুরে আব্দুল বাসেদ নদী থেকে গোসল করে বাড়ি ফিরে এসে বাঁশের বেড়া দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় আসামি আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুন ঘটনাস্থলে ছুটে আসলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ফের মৃত্যুমিছিল: নছিমন-ড্রাম ট্রাক সংঘর্ষে ঝরল দুই প্রাণ

একপর্যায়ে আবু শাহীনের হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদের গলায় আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তার স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST