২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অতর্কিতে গোবিন্দের পায়ে গুলি, শিল্পার নিশানায় কে?

অনলাইন ডেস্ক : অক্টোবর মাসে নিজের বন্দুক থেকে গুলি ছুটে আহত হন গোবিন্দ। হাসপাতালে কয়েক দিন কাটানোর পর, সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা। শীঘ্র কপিল শর্মার শোয়ে আসতে চলেছেন ‘হিরো নম্বর ওয়ান’। শোয়ে নিজের দুর্ঘটনা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা।

হাসপাতালে ভর্তি থাকাকালীন বলিউডের অনেকেই অভিনেতাকে দেখতে যান, যাঁর মধ্যে শিল্পা শেট্টি ছিলেন অন্যতম। কপিলের শোয়ের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে গোবিন্দ জানান, শিল্পা নাকি প্রথমে ভেবেছিলেন, স্ত্রী তাঁকে গুলি করেছেন! দুর্ঘটনার সময়ে প্রথমে অভিনেতার কাছে তাঁর স্ত্রী সুনীতা আহুজা কোথায় ছিলেন, জানতে চান শিল্পা। গোবিন্দ তাঁকে জানান যে সুনীতা তখন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মজার ছলে গোবিন্দ বলেন, ‘‘শিল্পা তখন জিজ্ঞাসা করেন, ‘তা হলে গুলি কে চালাল?’’

আরও পড়ুনঃ   ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি

বলিউডের অন্দরে গোবিন্দ ও তাঁর ভাগ্নে কৃষ্ণ অভিষেকের মতান্তর বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও কৃষ্ণ একাধিক বার বিতণ্ডায় জড়িয়েছেন প্রকাশ্যে। দু’জনেই একে অপরকে পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারিগর হিসাবে দাগিয়েছেন। তবে হাসপাতালে মামাকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণ। শোয়ের প্রোমোতে দেখা গিয়েছে, গোবিন্দকে জড়িয়ে ধরেছেন কৃষ্ণ। তিনি বলেন, ‘‘অনেক দিন পর আমাদের দেখা হল। আজকে আর ছাড়ছি না।’’ এই পর্বটি যে কমেডিতে পরিপূর্ণ হতে চলেছে, তা নিয়ে আশাবাদী শোয়ের দর্শকেরা।-আনন্দবাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST