২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ৯ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫

নাটোর প্রতিনিধি : ৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের দুদাল গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদরের বোতলবুনিয়া গ্রামের মো. মোস্তফা খান (৪৩), ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার মো. ফেরদৌস হাওলাদার (৩০)।

আরও পড়ুনঃ   নওগাঁয় তুলসীগঙ্গা নদীর পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু

বিকেলে সদর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ।

এ সময় আটক পাঁচজনের কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এই জাল টাকা নিয়ে তাঁরা রংপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আলু ক্রয়ের পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ   স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST