২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভক্তদের সুখবর দিলেন হিনা খান

অনলাইন ডেস্ক : স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি তিনি। একাধিক পোস্টে হিনা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন, কাজ তার মন ভালো রাখে।

ক্যানসারের চিকিৎসা চলছে হিনার, কেমো নেওয়ার অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন। এসবের মধ্যে এবার হিনা ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবর দিলেন। তিনি জানান, এবার ‘বিগবস ১৮’-তে তাকে দেখা যাবে।

‘বিগবস ১১’-তে নজর কেড়েছিলেন হিনা। সেসময় একটুর জন্য জয়ী হতে পারেননি তিনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্দে। তবে দ্বিতীয় স্থানে থাকলেও প্রচারের আলোয় হিনাকেই বেশি দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ   মেয়েকে কখনো একা ছাড়ব না : আলিয়া ভাট

আবারও সেই ‘বিগবস’-এ দেখা যাবে অভিনেত্রী। তবে ‘বিগবস’-এর অন্দরমহলে তিনি যাচ্ছেন না। সপ্তাহান্তে ‘উইকেন্ড কাভার’ এপিসোডেই তাকে দেখা যাবে।

সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে হিনাকে। সেই মঞ্চ থেকেই ‘বিগবস’-এর ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী। সহজেই অনুমান করা যায়, নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনা জানিয়েছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা।

আরও পড়ুনঃ   ৫ কোটি না দিলে সালমানকেও বাবা সিদ্দিকির মতো মরতে হবে

জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী। হিনা লিখেছিলেন, ‘অনেক ক্যানসার আক্রান্ত মানুষের সঙ্গে গত কয়েকদিনে কথা হয়েছে। কারও অবস্থা আমার থেকে ভালো। কারও অবস্থা আমার থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তাই আমার কাছে অনুপ্রেরণা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST