৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

৩১ বছর আগের গরু চুরির মামলায় যে নির্দেশনা দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক : ৩১ বছর আগে নীলফামারীর সদর থানায় গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায় আসামি তোফাজ্জল হোসেনকে বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, কথিত গরু চুরির ঘটনায় দায়ের করা এই মামলায় এজহার দাখিল, গ্রহণ এবং তদন্তে ব্যাপক অবহেলা, অনিয়ম ও অন্যায় হয়েছে।

অপরদিকে নীলফামারীর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা জজ আদালতও গতানুগতিকভাবে রায় দিয়েছেন। সাক্ষ্য, নথি পর্যালোচনা ও বিশ্লেষণে উভয় আদালত চরম অবহেলা ও অনিয়ম করেছেন, যা বিচারক সুলভ নয়। আদালত রায়ে আরো বলেছেন, নথি পর্যালোচনা করে দেখা গেছে, মামলা দায়েরের ক্ষেত্রে যার গরু চুরি হয়েছে তার থেকে পুলিশই সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা খুবই দুঃখজনক।

বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ শনিবার ১২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   মোটরসাইকেল থেকে নামিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

হাইকোর্ট নীলফামারীর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা জজ আদালতের রায় ও আদেশ বাতিল করে আসামি তোফাজ্জল হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন।

রায়ে আদালত বলেছেন, অবগতি ও পর্যালোচনার জন্য অত্র রায় ও আদেশের অনুলিপি অধস্তন আদালতের সব বিচারককে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হলো।

একইসঙ্গে রায় ও আদেশের অনুলিপি বাংলাদেশের প্রত্যেক থানার সব এজাহার গ্রহণকারী ও তদন্তকারী কর্মকর্তাদের পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রায় ও আদেশের অনুলিপি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত রায়ে।

মামলার এজহার থেকে জানা যায়, ১৯৯৩ সালের ২৫ ফেব্রুয়ারি নীলফামারী জেলার সদরের ধোবাডাঙ্গা গ্রামের মৃত বৈকুন্ঠ রায়ের ছেলে মানিক চন্দ্র রায় তাদের ৫টি গরু চুরির অভিযোগে নীলফামারী থানায় মামলা দায়ের করেন। ৫টি গরুর আনুমানিক মূল্য ধরা হয় ১১ হাজার ৭০০ টাকা। মামলায় সাইফুল ইসলাম ও তোফাজ্জাল হোসেনকে আসামি করেন। পরে এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই দবির উদ্দিন সাইফুল ইসলাম, তোফাজ্জাল হোসেন ও দেলোয়ার হোসেন এই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে ১৯৯৬ সালের ২৩ জুন নীলফামারীর ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত আসামি সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে খালাস দেন। একইসঙ্গে আসামি তোফাজ্জল হোসেনকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পরে ২০০৬ সালের ৩১ জানুয়ারি নীলফামারীর দায়রা জজ আদালত বিচারিক আদালতের রায় বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন দায়ের করেন আসামি তোফাজ্জল হোসেন। রিভিশন আবেদনের শুনানি নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট উভয় আদালতের রায় ও আদেশ বাতিল করেন। সেই রায় শনিবার (৩০ মার্চ) প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST