১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের নামে মামলা

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ৩০ অক্টোবর দুপুরে কৌশলে ৫ম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নেন।

আরও পড়ুনঃ   নাটোরে কলেজছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষক আটক

এ সময় তিনি অফিসে কক্ষে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীর আপত্তিকরস্থানে হাত দেন। এরপর ভুক্তভোগী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানতে গেলে উল্টো নানাভাবে হুমকি দেন প্রধান শিক্ষক।

পরে স্থানীয়দের ঘটনাটি অবগত করা হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। কিন্তু ১৩ দিনেও কোন ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীর মা বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন। এই বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

বাঘা থানার এসআই ও তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিন বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST