২৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মুক্তিপন আদায়ের লক্ষ্যে হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনের ভিতর এ ঘটনা ঘটে।

নিহত হিমেল উপজেলার পিপরুল (সেন্টার) গ্রামের মো. ফারুক সরদারের ছেলে। সে পাটুল-হাপানিয়া স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ১টি ধারালো চাকু ১টি দা, রক্তমাখা গামছা, রশি এবং পলিথিন, আসামীদের ২টি স্মার্টফোন, ভিকটিমের ব্যবহৃত মোবাইল, দুরন্ত বাই-সাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে পুলিশ সুপার কার্য্যলয়ে এক প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাইনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। গ্রেফকারকৃতরা হলো, একই এলাকার পার্থ, মেহেদি সজুন ও শিমুল। এদের মধ্যে পার্থ ও মেহেদী নিহত হিমেলের সহপাঠি বলে জানা গেছে।

প্রেসব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে পার্থ নামে সহপাঠি এক বন্ধু মোবাইল ফোনে হিমেলকে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনে ডেকে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান তার স্বজনরা। পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন।

আরও পড়ুনঃ   শাপলা নয় ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে পরে নিহত হিমেলের বাবা ওমর ফারুক থানা পুলিশকে জানান। এ অবস্থায় নিখোঁজ হিমেলকে উদ্ধারে অনুসন্ধানে নামেন পুলিশ। পরে মোবাইল ফোনের সুত্র ধরে নলডাঙ্গার হাঁপানিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সুজন (১৮) কে রাত ১১টার পরে তার নিজ বাড়ি হতে গ্রেফতার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ঘটনার সত্যতা স্বীকার করে ও তার হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে রাত সাড়ে ১২ টার দিকে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন ও পরিত্যক্ত ভবনে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনায় জরিত থাকার অভিযোগে ওই রাতেই পিপরুল গ্রামের সজল সাহা পার্থ (১৮) সড়কুতিয়া (তালতলা বাজার) এর শিমুল ইসলাম (১৮), পাটুল পূর্বপাড়ার মেহেদী হাসান (১৭) কে গ্রেফতর করা হয়। ও তাদের ব্যবহৃত ২টি স্মার্ট ফোন হত্যাকান্ডে ব্যবহার করা আলামত উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

এই হত্যাকান্ডের কারণ হিসাবে মূলত মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ এমনটায় পেয়েছেন। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। অপরদিকে হত্যাকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাইনুল ইসলাম, পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিমুদ্দিনসহ আরো পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST