২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের প্রি–বুক শুরু, দাম কত

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আজ সোমবার এসেছে জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির চারটি মডেলের মোটরসাইকেল আজ উন্মোচন করা হয়েছে। এগুলোর দাম ৩ লাখ থেকে শুরু করে সাড়ে ৪ লাখের মধ্যে।

আজ দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে মোটরসাইকেল লঞ্চ করা হয়। বেলা সাড়ে ৩টার পর থেকে শোরুমটি সবার জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে বাংলাদেশের বাজারের জন্য ৩৫০ সিসির চারটি মডেলের মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে। এগুলো হচ্ছে—হান্টার, ক্ল্যাসিক, বুলেট ও মিটিওর। এর মধ্যে রয়্যাল এনফিল্ড হান্টারের দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্ল্যাসিকের দাম ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেটের দাম ৪ লাখ ১০ হাজার টাকা এবং মিটিওরের দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

অনুষ্ঠানে বলা হয়, এগুলো মূলত মডেল ভেদে প্রারম্ভিক দাম। বিভিন্ন রং ও ফিচার অনুযায়ী দাম বাড়বে। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে প্রি–বুকিং। ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে প্রি–বুক করা যাবে। শো–রুমে উপস্থিত হয়েও প্রি–বুক করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ সরকার দেশের সড়কে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয়।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদনের যাত্রা শুরু ১২৩ বছর আগে, ইংল্যান্ডে। মূলত সামরিক ব্যবহারের জন্য মোটরসাইকেলটির উৎপাদন শুরু হয়। এটি এখনো চালু থাকা বিশ্বের প্রাচীনতম টু–হুইলার ব্র্যান্ড।

জানা যায়, ১৯৫০–এর দশকে রয়্যাল এনফিল্ড ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে যৌথভাবে এনফিল্ড ইন্ডিয়া গঠন করে এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য বুলেট ৩৫০ মোটরসাইকেল সংযোজন শুরু করে। পরের কয়েক দশকে রয়্যাল এনফিল্ড ভারতীয় মোটর সাইক্লিংয়ের প্রতীক হয়ে ওঠে। যুক্তরাজ্যে ১৯৭০ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে রয়্যাল এনফিল্ড ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরসের শতভাগ নিয়ন্ত্রণাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST